কোনো আয়া নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বচ্চন পরিবারের নতুন অতিথি বেটি বির জন্য কোনো আয়া রাখেননি মা ঐশ্বরিয়া রাই বচ্চন। গত ১৬ নভেম্বর শিশুটি জন্ম নেওয়ার পর থেকে মেয়ের সব দেখভাল তিনি নিজেই করছেন। মেয়েকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো—এমনকি ডায়াপার বদলের কাজও। ঘনিষ্ঠ সূত্র জানায়, আয়া রাখার প্রস্তাব আগেই বাতিল করেছেন ঐশ্বরিয়া। এখন সারাক্ষণ মেয়ের সঙ্গে কাটাচ্ছেন। এমনকি খাওয়ার জন্য মেয়েকে একা রেখে ঘর থেকে বের হচ্ছেন না। ঘরের ভেতরই খাওয়ার পাট চুকাচ্ছেন। অথচ আয়া রাখার বিষয়টি অন্য তারকা মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলিউডেই এর ভূরি ভূরি উদাহরণ রয়েছে। মান্যতা দত্ত তাঁর যমজ সন্তানের জন্য দুজন আয়া রেখেছেন। ফারাহ খান তাঁর তিন সন্তানের জন্য রেখেছেন তিনজন আয়া। হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি জুটি তাঁদের ছয় সন্তানের প্রত্যেক আয়ার পেছনে নয় লাখ ডলার করে ব্যয় করছেন। ওয়েবসাইট।