কোপা মুজগুন্নী কাপ ফুটবলে একতা সেবা সংঘ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার নিউ স্টার ক্লাব আয়োজিত একাদশ কোপা মুজগুন্নী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৭ আগস্ট মুজগুন্নী পর্যটন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় একতা সেবা সংঘ ১-০ গোলে পূর্বাশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংগঠক মো. বদরুজ্জামান মামুন। মুজগুন্নী নিউ স্টার ক্লাবের উপদেষ্টা শেখ জাহিদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ও সদস্য মোল্লা খায়রুল ইসলাম।