কোমর কষে তৈরি হচ্ছেন অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর রটেছিল যে সাড়া জাগানো রিয়ালিটি গেম শো কৌন বনেগা ক্রোড়পতির ষষ্ঠ সংস্করণে উপস্থাপক হিসেবে আসছেন না অমিতাভ বচ্চন। কিন্তু বাস্তব ঘটনা এর বিপরীত। ওই গেম শো জমাতে কোমর কষে তৈরি হচ্ছেন তিনি। নিজের টুইটার পাতায় অমিতাভ লিখেছেন, সনির ওই অনুষ্ঠানের জন্য পরিকল্পনা, প্রস্তুতি ও কাজ সম্পাদন—সব মিলিয়েই ব্যাপক আয়োজনে ব্যস্ত তিনি। গত ফেব্রুয়ারিতে পেটে অস্ত্রোপচার হয়েছে তাঁর। চিকিৎসকেরা তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এ কারণেই খবরটি রটেছিল বলে ধারণা করা হচ্ছে। পিটিআই।