কোম্পানি আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় আজ সোমবার কোম্পানি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সংশোধিত গ্রাম আদালত আইন ২০১২-এর অনুমোদন দেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছেন, ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর জন্য কোম্পানি আইন ১৯৯৪-এ প্রশাসক নিয়োগের ধারা সংযোজনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনের পর ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করা সম্ভব হবে। তবে এ নিয়োগের ক্ষেত্রে আইনের যেন অপব্যবহার না হয় এবং কেউ যাতে এটি অন্যভাবে ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় আজ সংশোধিত গ্রাম আদালত আইন ২০১২-এর অনুমোদন দেওয়া হয়েছে। এই আইন অনুসারে, গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করলে জরিমানা হবে। এ আদালতের আদেশ অবমাননা করা যাবে না। আদালতে অবশ্যই নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।