কোরআন পোড়ানোর পরিকল্পনা মার্কিন সেনাদের হুমকির মুখে ফেলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান চার্চ যদি কোরআন পোড়ানোর পরিকল্পনা পরিত্যাগ না করে তাহলে আফগানিস্তানে মার্কিন সেনাসদস্যদের জীবন হুমকির মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন শীর্ষ সেনাপতি জেন ডেভিড পেট্রাউস।মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে পেট্রাউস বলেছেন, ‘এটা শুধু সেনাসদস্যদের জীবনই হুমকির মুখে ফেলবে না, আফগানিস্তানে আমাদের সার্বিক কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করবে।’আগামী সপ্তাহে ৯/১১ হামলার বর্ষপূর্তিতে কোরআন পোড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডাভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টারের যাজক টেরি জন।গতকাল সোমবার আমেরিকার চার্চের এই পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে কাবুলে প্রায় ৫০০ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ‘ইসলাম দীর্ঘজীবী হোক’, ‘আমেরিকা নিপাত যাক’ প্রভৃতি বলে স্লোগান দেয় এবং টেরি জনের কুশপুত্তুলিকা পোড়ায়। এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়াতেও অনেক মানুষ বিক্ষোভ করেছে।মার্কিন সেনাপতি বলেছেন, এটা অনেকটা তালেবানদের কর্মকাণ্ডের মতো ব্যাপার হবে এবং এটা অনেক সমস্যা তৈরি করবে। আফগানিস্তানের মার্কিন দূতাবাস এই কোরআন পোড়ানোর পরিকল্পনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবিসি অনলাইন