কোরআনের নির্দেশনা মেনেই নারী নীতি করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআনে নারী ও পুরুষের সম্পত্তির ভাগাভাগির কথা যেভাবে বলা আছে, তা মেনেই নারী নীতি করা হয়েছে। সুরা নিসার সাত আয়াতে নারী ও পুরুষের মধ্যে সম্পত্তির ভাগাভাগির বর্ণনা কথা বলা আছে।আজ রোববার বিকালে কক্সবাজার শহরের জেলে পার্ক ময়দানে (বিমানবন্দরের দক্ষিণ পাশে) জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, মুফতি আমিনী একজন বুজুর্গ মানুষ হয়েও নারী নীতির ভুল ব্যাখ্যা দিচ্ছেন। বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। মুফতি আমিনী নারীদের সম্পত্তির উত্তরাধিকার প্রতিষ্ঠায় বিরোধিতা করছেন।কোরআনের আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ, অথচ আমিনী বলেছেন, তিনি ক্ষমতা থেকে টেনে নামাবেন। তাহলে কি তিনি আল্লাহর চেয়ে শক্তিশালী।শেখ হাসিনা বলেন, ‘আজ বাংলাদেশ জঙ্গি আর দুর্নীতির দেশ নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ জঙ্গি ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা জনগণের উন্নয়নে কাজ করছি। বিদেশ থেকে চাল নিয়ে এসে গরিব মানুষের মধ্যে বিলি করছি। কৃষিতে ভর্তুকি দিয়ে, চাষিদের ঋণসহায়তা দিয়ে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করা হচ্ছে। গত দুই বছরে আমরা ১৪০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করেছি। ভবিষ্যতে উত্পাদন আরও বাড়ানো হবে। এ জন্য নতুন করে আরও বিদ্যুেকন্দ্র স্থাপন করা হবে।জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আকতারুজ্জামান চৌধুরী বাবু, স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি প্রমুখ।বিমানবাহিনীর ঘাঁটি উদ্বোধনএর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের সমুদ্রসৈকত-সংলগ্ন (বিমানবন্দরের পশ্চিমে) বাংলাদেশ বিমানবাহিনীর একটি ঘাঁটি উদ্বোধন করেন।এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষায় সরকার বিমানবাহিনীকে আন্তর্জাতিক ও আধুনিকমানের করে তুলবে। আর এরই অংশ হিসেবে আজ বিমানবাহিনীর এই ঘাঁটির উদ্বোধন করা হচ্ছে। বিমানবাহিনীর সদস্যরা সমুদ্রসীমার পাশাপাশি আকাশসীমা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এর আগে বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। এরপর বিমানবাহিনীর ঘাঁটির উদ্বোধন শেষে বিমানের মহড়া পরিদর্শন করেন।