কোরবানির ঈদে আমার ছবি মুক্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘ফিফটি ফিফটি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি। এখানে অভিনয় করছেন শখ। কথা হলো তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন নাকি?হ্যাঁ। টিএসসিতে যাচ্ছি। ওখানে এফএনএফ নাটকের শুটিং হবে।‘এফএনএফ’ নাটকে কাজ করতে কেমন লাগছে?খুব ভালো লাগছে। নাটকে আমি খুব চঞ্চল স্বভাবের একটি মেয়ে। সারাক্ষণ দুষ্টুমি করি। আমার কয়েকজন ছেলেবন্ধু আছে। তবে নাটকে আমাকে যতটা চঞ্চল হিসেবে দেখানো হয়েছে, বাস্তবে কিন্তু তা নই।আজ তো আপনার ‘ফিফটি ফিফটি’ নাটকটিও দেখানো হবে?এ নাটকে আমার চরিত্রটি এফএনএফ থেকে একেবারে উল্টো। এখানে আমি ঝগড়াটে মেয়ে। অনিয়ম দেখলে মেনে নিতে পারি না। এ জন্য ভাবি ও পরিবারের অন্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। নাটকটির কাজ করতে যাওয়ার আগে বেশ ভয় পেয়েছিলাম। আদৌ কি ঝগড়ার দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব? কারণ, আমি ঝগড়া বিষয়টার সঙ্গে পরিচিত নই। তবে কাজ শুরু করার পর আর অসুবিধা হয়নি। আর নাটকটির প্রচার শুরু হওয়ার পর মুঠোফোন বার্তার মাধ্যমে যে পরিমাণ শুভেচ্ছা পেয়েছি, তাতে মনে হচ্ছে, কাজটা হয়তো ভালোই হয়েছে।ঈদের নাটকের কী খবর?এবার ঈদে আমার অভিনীত চারটি নাটক ও দুটি টেলিছবি দেখানো হবে। নাটকগুলো হলো মুক্তাদির মাওলার গুরুমুখী বিদ্যা, আরিফুল ইসলামের প্রত্যাবর্তন, ইফতেখার ফাহমির ব্রেকআপ ও রাজীবের খোদা হাফেজ ঢাকা। টেলিছবি দুটির একটি হলো মাহফুজ আহমেদের ফুলগুলো ভুলগুলো। এখানে নোবেল ও মৌয়ের সঙ্গে কাজ করেছি। অন্যটির নাম মনে নেই।নাটকের বাইরে ঈদে আর কিছু করছেন?দুটি নাচের অনুষ্ঠান করেছি। একটি যাবে বৈশাখী টিভিতে, অন্যটি একুশে টিভিতে। প্রথমটিতে আমি এককভাবে এবং পরেরটিতে সোহেল রহমানের সঙ্গে নাচ করেছি।চলচ্চিত্রের খবর কী?শুনেছি, কোরবানির ঈদে আমার ছবি মুক্তি পাবে। তবে এরই মধ্যে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। শুরুতে ছিল তোমাকে ছাড়া বাঁচব না। এখন নাম করা হয়েছে বলো না তুমি আমার। আরও কয়েকটি ছবির প্রস্তাব আছে। কিন্তু আমি প্রথম ছবির ফলাফলের জন্য অপেক্ষা করছি।  বিনোদন প্রতিবেদক