কোরামসংকটের কারণে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরাম পূর্ণ না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা ও বিচারিক কার্যক্রম মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার খাগড়াছড়ির ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের সভা ও বিচারিক কার্যক্রম পরিচালনার দিন ধার্য ছিল।সকাল ১০টায় সভা ও বিচারিক কার্যক্রম শুরুর কথা থাকলেও দুপুর পৌনে ১২টায় কমিশনের সদস্য চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার নূরুল ইসলাম কমিশন কার্যালয়ে উপস্থিত হন। কমিশনের সভা না করে দুপুর ১২টায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও কমিশনের সদস্য নূরুল ইসলাম এজলাসে এসে বসেন। এ সময় খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, কোটের কোরাম পূরণ না হওয়ায় বিচারিক কার্যক্রম মুলতবি করা হলো।এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের চেয়ারম্যান। কমিশনের কার্যক্রম অব্যাহত রাখতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কমিশনের আইন সংশোধনের নামে কমিশনের কার্যক্রম বন্ধ রাখা সংগত নয়। এটা ন্যায় বিচারের পরিপন্থী।অপরদিকে বেলা সাড়ে ১১টায় নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের উদ্যোগে খাগড়াছড়ির মহাজনপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসব কর্মসূচি থেকে নেতারা ভূমি কমিশনের একতরফা শুনানি কার্যক্রম বন্ধের দাবি জানান।