কোরিয়ান দূতাবাসে জ্যাজ সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শতকের বিশের দশকে যুক্তরাষ্ট্রের আফ্রো-আমেরিকান মানুষের মধ্যে শুরু। কালে কালে দেশ জাতির সীমানা পেরিয়ে এখন জ্যাজ সংগীতের চর্চা হচ্ছে এশিয়াতেও। কোরিয়া থেকে এসেছে চারজনের জ্যাজ দল। তাঁদের পিয়ানো, ড্রাম, গিটারের সম্মিলিত মূর্চ্ছনায় শীতের সন্ধ্যা আজ জমবে বেশ। জানা গেছে, কোরিয়ান দূতাবাসে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বসছে জ্যাজ সংগীতের আসর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।এতে অংশ নিচ্ছেন পিয়ানোশিল্পী কিয়ুনজিন মিন, ড্রামবাদক ইয়ুজুং হুর, বেস গিটারিস্ট ইয়ুংজুন জুং ও কণ্ঠশিল্পী জুইয়াং পার্ক।অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকার কোরিয়ান দূতাবাস এবং পৃষ্ঠপোষক মেঘনা গ্রুপ ও জিশান ইন্টারন্যাশনাল এজেন্সিস।