কোরীয় সংকট নিরসনে জাতিসংঘে জরুরি সভা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোরিয়ার মধ্যকার চলমান সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ রোববার জরুরি সভা আহ্বান করেছে। রাশিয়ার অনুরোধে আজ রোববার নিউইয়র্ক সময় বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে বলে জাতিসংঘ সূত্রে জানা গেছে।এদিকে সমস্যা সমাধানে পিয়ংইয়ংয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে সেখানে চার দিনের সফর শুরু করছেন নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন। তিনি সিএনএনকে বলেন, ‘দুই কোরিয়ার মধ্যে খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে জাতিসংঘ এখানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’ চলমান উত্তেজনা প্রশমনে জাতিসংঘের আহূত সভা কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানের কূটনীতিকরা দুই কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সিএনএন।