কোর্ট মার্শাল হচ্ছে মার্কিন সেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন আফগান বেসামরিক লোককে হত্যার অভিযোগে কোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছেন এক মার্কিন সেনা। অভিযোগ প্রমাণিত হলে ওই সেনা সদস্যের মৃত্যুদণ্ড হতে পারে। এ বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। গত সেপ্টেম্বরের শেষ নাগাদ এসব হত্যাকাণ্ড সম্পর্কে প্রথম প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ডের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কোর্ট মার্শালের সিদ্ধান্ত হয়। অভিযুক্ত সেনার নাম জেরমি মরলক (৩২)। তিন আফগানকে পরিকল্পিতভাবে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকায় মরলকের পাশাপাশি আরও চার মার্কিন সেনার আর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে আরও সাত সেনার অর্থাত্ মোট ১২ সেনার বিচার করা হবে। মরলকের আইনজীবী মাইকেল ওয়াডিংটন বলেন, তিন আফগানকে হত্যার জন্য আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকলেও হত্যার সঙ্গে জড়িত ছিলেন না।-রয়টার্স।