কোলাবাজারে অর্ধদিবস হরতাল পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি গাজী আবদুল মান্নানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৮ এপ্রিল সদর উপজেলার বসন্তপুর কোলাবাজারে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বাজার সমিতির আহ্বানে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা এ হরতাল পালন করেন। হরতাল চলাকালে ব্যবসায়ীরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বক্তব্য দেন বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবদুল জব্বার মিয়া, মিরাজ হোসেন, জিল্লুর রহমান, মেহেদী হাসান, আরিফ হোসেন প্রমুখ। ১৫ এপ্রিল কোলাবাজারে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত আবদুল মান্নান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।