কোস্টারিকায় ৭.৯ মাত্রার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টারিকার উত্তর-পশ্চিমাঞ্চলে আজ বুধবার ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল কোস্টারিকার ৫০ কিলোমিটার দক্ষিণে এবং প্রশান্ত মহাসাগরের ১২.৪ কিলোমিটার গভীরে।প্যাসেফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ক্যারিবিয়ান অঞ্চলে কোনো সুনামির উত্পত্তি হচ্ছে কি না, তা লক্ষ রাখা হচ্ছে।কর্মকর্তারা আরও বলেন, এ ধরনের একটি শক্তিশালী ভূমিকম্প ক্যারিরীয় অঞ্চলের উপকূলের কাছাকাছি বিরাট এলাকাজুড়ে ধ্বংসাত্মক সুনামি তৈরি করতে পারে।