কোহিনুর হীরা ফেরত দেবে না যুক্তরাজ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন খুব পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, কোহিনুর হীরা ভারতকে ফিরিয়ে দেওয়া হবে না। তিন দিনের ভারত সফরে এসে এ কথা জানিয়েছেন ডেভিড ক্যামেরন।কোহিনুর হীরা ভারতকে ফিরিয়ে দিলে এমন এক দৃষ্টান্ত স্থাপন হবে যাতে ব্রিটিশ জাদুঘরগুলো ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন ক্যামেরন। ভারতীয় টিভি মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন বলেছেন, ‘আমি জানি যে কোহিনুর হীরার প্রকৃত উত্পত্তি-স্থল নিয়ে অনেক বিতর্ক আছে। এটা শুনলে অনেকে অখুশি হতে পারেন, কিন্তু হীরাটা আগের জায়গাতেই থাকবে।’ক্যামেরন ভারত সফরে আসার আগে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কেইথ ভাজ কোহিনুর হীরা ভারতকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন।—টাইমস অব ইন্ডিয়া