কোয়ালিশন গঠনের কাজ করছেন জুলিয়া গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সরকার গঠনের জন্য স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। গিলার্ড বলেন, তিনি একটি স্থিতিশীল সরকার উপহার দিতে পারবেন। তবে গিলার্ড স্বীকার করেন, তাঁর দল লেবার পার্টি বা বিরোধী কনজারভেটিভ জোটের কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠনের জন্য ৭৬টি আসন প্রয়োজন।অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি ভবিষ্যদ্বাণী করেছে, লেবার পার্টি ৭২টি এবং কনজারভেটিভ জোট ৭৩টি আসন পেতে পারে।এবিসির তথ্যানুযায়ী, এরই মধ্যে ৭৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৭২টি এবং বিরোধীরা ৭০টি আসনে জয়লাভ করেছে।গিলার্ড বলেন, এটা স্পষ্ট যে কোনো দলই এককভাবে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসন পাবে না। তবে সংখ্যালঘু দলগুলোকে বাদ দিলে সার্বিকভাবে লেবার পার্টিই বেশি ভোট পেয়েছে।কিন্তু কনজারভেটিভ জোটের নেতা টনি অ্যাবট বলেন, এটা স্পষ্ট হয়ে গেছে, লেবার পার্টি সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং বৈধতা হারিয়েছে। সরকারের বিরুদ্ধে জনগণের চাপা ক্ষোভ ছিল। তিনিও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন। বিবিসি