কোয়ালিশন সরকার গঠন নিয়ে জল্পনা-কল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণশীল দল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ১৯৭৪ সালের পরে দেশটিতে আবারও ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে। এ পর্যন্ত ৬৫০টির মধ্যে ৬৪৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রক্ষণশীল দল ৩০৫টি, শ্রমিক দল ২৫৮টি এবং লিবারেল ডেমোক্র্যাট ৫৭টি আসন পেয়েছে। অন্যান্য দল বাকি ২৮টি আসন পেয়েছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩২৬টি আসনের প্রয়োজন। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোন দল সরকার গঠন করে, সেটাই দেখার বিষয়। লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ বলেছেন, অবস্থা বেশ নড়বড়ে। তবে রক্ষণশীলদেরই সরকার গঠন করার অধিকার সবচেয়ে বেশি। তিনি তাঁর পার্টির দপ্তরে বলেন, এখন সব দল এবং সব নেতার উচিত জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। দলীয় স্বার্থ থেকে কোনো রাজনৈতিক সুবিধা নেওয়া উচিত নয়। ক্লেগ আরও বলেছেন, রক্ষণশীল দল যেহেতু বেশি আসন ও ভোট পেয়েছে তাই তাদেরই উচিত সরকার গঠনের উদ্যোগ নেওয়া।এদিকে রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভাষণ দেবেন। যাতে তিনি তাঁর ভবিষ্যত্ সরকার সম্পর্কে জাতিকে অবহিত করবেন।গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হয়। চূড়ান্ত ফলাফলের পর কোন দল কার আগে থাকবে এবং কে কার সঙ্গে কোন শর্তে কোয়ালিশন গঠন করবে, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। বলা হচ্ছে, ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টিকে সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে। সে ক্ষেত্রে নির্ণয়ক হতে পারে লিবারেল ডেমোক্র্যাটসরা। বিবিসি