কোয়েটায় জোড়া আত্মঘাতী হামলা, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে আজ বুধবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চলানো হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের বেলুচিস্তান অঞ্চলের উপপ্রধান ফারুক শেহজাদের গাড়ির কাছে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর অপর আত্মঘাতী হামলাকারী শেহজাদের বাড়িতে বিস্ফোরণ ঘটায়। এতে শেহজাদ আহত ও তাঁর স্ত্রীসহ কয়েকজন দেহরক্ষী নিহত হন। বিস্ফোরণে বাড়ির দেয়াল ও পাশের সরকারি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে তাত্ক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের তালেবান জঙ্গিরা সাধারণত এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। রয়টার্স।