ক্যাচ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লেজিং আছে। তবে মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়দের বচসা? ক্রিকেটে এ রকম খুব একটা দেখা যায় না। পরশু শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেছে বিরল এই দৃশ্য। নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম মাহেলা জয়াবর্ধনের একটি ফিরতি ক্যাচ নিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার সেটিকে ‘ক্যাচ নয়’ বলে বাতিল করে দেওয়াতেই বিতর্কের সূচনা।কঠিন ওই ফিরতি ক্যাচটি নিয়েই উইকেট পাওয়ার উৎসব শুরু করে দিয়েছিলেন ম্যাককালাম ও তাঁর সতীর্থরা। কিন্তু মাঠের আম্পায়ার সিদ্ধান্তের ভার টিভি আম্পায়ারের ওপর ছেড়ে দেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের বিশ্বাস ছিল, সিদ্ধান্তটা তাঁদের পক্ষেই যাবে। কিন্তু সেটা উল্টো হয়ে যাওয়ার পর মাঠের আম্পায়ার আসাদ রউফের সঙ্গে তর্ক জুড়ে দেন তাঁরা। পরে কথা-কাটাকাটি হয় জয়াবর্ধনের সঙ্গেও। চোটের কারণে ড্যানিয়েল ভেট্টোরি ছিলেন না বলে এই ম্যাচেও নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন রস টেলর। ম্যাচ শেষে তিনি ক্রিকেটে যন্ত্রের ব্যবহারকেই দেখলেন নেতিবাচকভাবে, ‘আমি ক্যাচটি তখন দেখিনি, পরে দেখেছি। তবে আমার মনে হয় ক্যাচটি হয়েছিল। কিন্তু থার্ড আম্পায়ার হয়তো অন্যরকম দেখেছেন। সব শেষে আপনি যন্ত্র ঠিক সিদ্ধান্ত দেবে বলেই ধরে নেবেন। কিন্তু টেকনোলজি যদি ঠিক না হয়, তাহলে সেটা ব্যবহার করার দরকার নেই।’টেলর এ রকম বিষয়গুলো ফিল্ডার বা ব্যাটসম্যানের ওপর ছেড়ে দেওয়ারই পক্ষপাতি। টেলর যদি সেটাই মনে করনে, তাহলে জয়াবর্ধনের কথা তো ফেলার উপায় নেই। শ্রীলঙ্কার সহ-অধিনায়ক বলেছেন, ‘আমি যদি এটাকে ক্যাচই মনে করতাম, তাহলে ফিরে যেতাম। ফিফটি-ফিফটি একটা ব্যাপার ছিল এটা এবং এ রকম ক্ষেত্রে সিদ্ধান্তের ভার টিভি আম্পায়ারের কাছে দেওয়াই ভালো।’নিউজিল্যান্ডের এই আউটটি নিয়ে এত কথা ওঠার কারণও আছে। এমনিতেই শ্রীলঙ্কা তখন ২৪ ওভারের মধ্যে ৮৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে, এর মধ্যে জয়াবর্ধনে আউট হয়ে গেলে আরও খারাপ অবস্থায় পড়তে পারত শ্রীলঙ্কা। জয়াবর্ধনেই পরে ৬৬ রান করে দলকে ভালো অবস্থায় নিয়ে গেছেন এবং নিউজিল্যান্ডকে ১১২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এএফপি, ওয়েবসাইট।