ক্যাটরিনা বাদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমরান হাশমির বিপরীতে অভিনয় করতে রাজি না হওয়ায় একের পর এক নায়িকা বাদ যাচ্ছেন। কিন্তু নির্মাতারা তারকা নায়িকাদের প্রস্থান হজম করতে পারলেও এমরানকে হাতছাড়া করতে চাইছেন না। বিশাল ভরদ্বাজের ডায়েন ছবির কাজ ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জি। কারণ, ছবিতে এমরান হাশমির বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে তাদের অভিনয় করতে হবে। প্রিয়াঙ্কা ও রানীর শর্ত ছিল নায়ক পরিবর্তন করলে তাঁরা ছবিটি বিবেচনা করবেন। প্রযোজক একতা কাপুর এমরান হাশমির জন্য নায়িকাদেরই বাদ দিয়েছেন। এবার দিবাকর ব্যানার্জির সাংঘাই ছবিতেও একই ঘটনা ঘটেছে। এমরান হাশমির বিপরীতে অভিনয় করতে চাননি বলে বাদ পড়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা ভাবতেই পারেননি নতুন পরিচালক তার মতো তারকাকে বাদ দিয়ে এমরানকে ছবিতে রাখবেন। রেডিফ।