ক্যাটরিনাকে শাহরুখের বিশেষ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা শাহরুখ খানের উদার মনের কথা জানেন। তাঁরা এও জানেন শাহরুখ তাঁর পছন্দের মানুষদেরকে উপহার দিতে খুব ভালোবাসেন। সম্প্রতি শাহরুখ খানের বন্ধুর তালিকায় যোগ হয়েছে হালের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম। ক্যাটরিনাকে শাহরুখ খান বিশেষ উপহার পাঠিয়েছেন। আর এ উপহারকে কেন্দ্র করে নতুন করে আবারও আলোচনায় উঠে এসেছেন শাহরুখ-ক্যাটরিনা।সম্প্রতি যুক্তরাজ্যে শাহরুখ ও ক্যাটরিনা যশরাজ ফিল্মসের নতুন একটি ছবির শুটিং করছিলেন। আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে ক্যাটরিনার শুটিং করতে সমস্যা হবে ভেবে শাহরুখ ক্যাটরিনার জন্য লোক মারফত একটি জ্যাকেট পাঠিয়েছিলেন। এছাড়া ব্যায়ামের সরঞ্জাম রাখার জন্য ক্যাটরিনার জন্য একটি সুন্দর ব্যাগও উপহার হিসেবে পাঠিয়েছিলেন। শাহরুখের ‘নতুন বন্ধু’ ক্যাটরিনাকে উপহার দেওয়ার এ বিষয়টি শুটিংয়ে উপস্থিত সবারই নজরে আসে। শুধু তাই নয়, নিরাপত্তার কথা চিন্তা করে শাহরুখ তাঁর এই বন্ধুর জন্য একজন দেহরক্ষীর ব্যবস্থাও করেন। শাহরুখের নির্দেশ অনুযায়ী ওই দেহরক্ষী দিনের পুরোটা সময় ক্যাটরিনার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।এদিকে এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, এটি শাহরুখ-ক্যাটরিনার জুটির প্রথম ছবি। আর এ ছবিটির শুটিং করার সময় তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মত। এছাড়া এ ছবির শুটিংয়ের সময়েই শাহরুখ খানের বদৌলতে নিজের স্বপ্নের তারকা কেভিন স্পেসির দেখা পেয়েছিলেন ক্যাটরিনা। ছবির শুটিং শেষে ভারতে ফেরার সময় মুম্বাইয়ের বিমানবন্দরে ক্যাটরিনার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন শাহরুখ।উল্লেখ্য এর আগেও শাহরুখ খান তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবকে কিছু দামি উপহার দিয়েছিলেন। এগুলোর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার সর্বশেষ জন্মদিনে শাহরুখ তাঁকে একটি গিটার উপহার দিয়েছিলেন। ওম শান্তি ওম ছবির মুক্তির পর ফারাহ খানকে দামি গাড়ি ও মালাইকা আরোরা খানকে একটি মূল্যবান মুঠোফোন সেট উপহার দিয়েছিলেন। এমনকি রা ডট ওয়ান ছবিটি নির্মাণের সময় বন্ধু সঞ্জয় দত্ত ও অর্জুন রামপালকে দামি উপহার দেওয়ার রেকর্ডও আছে শাহরুখ খানের।