ক্যাটরিনাকে হটিয়ে দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়তি যেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে প্রতিনিয়তই খেলছে। হোক তা বাস্তব জীবনে কিংবা পর্দায়। রণবীর কাপুরকে নিয়ে বলিউডের এই দুই অভিনেত্রীর রশি টানাটানির বিষয়টি কারও অজানা নয়। সম্প্রতি রজনীকান্তের ‘কোচাডায়ান’ ছবিতে অভিনয়ের বিষয়টি নিয়েও মুখোমুখি হয়েছিলেন ক্যাট ও দীপিকা। অবশ্য ভাগ্য সুপ্রসন্ন হয়েছে দীপিকারই। ক্যাটকে হটিয়ে রজনীকান্তের বিপরীতে অভিনয় করবেন দীপিকা।‘কোচাডায়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীকান্ত-তনয়া সৌন্দরিয়া। ‘রানা’ ছবিতে অভিনয় করতে গিয়ে গত বছরের এপ্রিলে অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছিলেন দীপিকা। রজনীর অসুস্থতার কারণে স্থগিত হয়ে যায় ‘রানা’ ছবির কাজ। পরে তিনি সুস্থ হয়ে ঘরে ফিরলে তাঁকে নিয়ে ‘কোচাডায়ান’ ছবির কাজ শুরুর সিদ্ধান্ত নেন সৌন্দরিয়া।ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয়ের জন্য যোগাযোগ করেছিলেন বলিউডের বেশ কয়েকেজন অভিনেত্রী। তাঁদের মধ্যে ক্যাটরিনাও ছিলেন। এতে কাজ করার জন্য প্রচণ্ড আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ক্যাটরিনার সঙ্গে শিডিউল নিয়েও আলোচনা শুরু করেছিলেন সৌন্দরিয়া। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মেলেনি। শিডিউল দেওয়ার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ক্যাট। হাতে থাকা অন্যান্য ছবির শিডিউলের সঙ্গে ‘কোচাডায়ান’ ছবির শিডিউল না মেলাতেই এই বিপত্তি।এমন অবস্থায় ক্যাটরিনার পরিবর্তে দীপিকাকে নিয়েই ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছেন সৌন্দরিয়া। আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাবা রজনীর ইচ্ছাকেও পূর্ণতা দিলেন তিনি। কারণ রজনী পরবর্তী ছবিতে তাঁর বিপরীতে দীপিকাকেই চাইছিলেন।