ক্যাটরিনার কোটি টাকা ছাড়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১০ মিনিট। শুধু ১০ মিনিট র্যাম্পের মঞ্চে হাঁটার জন্য ক্যাটরিনাকে এক কোটি রুপি দিতে দেনদরবার করেছিল এক ফ্যাশন শো কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত ক্যাটরিনা কোটি রুপি থেকে মুখ ফিরিয়ে নিলেন। মাছে বিড়ালের কেন অরুচি—খুঁজতে গিয়ে দেখা গেল, ওই সময় শাহরুখের সঙ্গে লন্ডন ইশ্ক ছবির শুটিংয়ের শিডিউল পড়েছে ক্যাটরিনার। শাহরুখ বলে কথা, তাঁকে তো আর ফেলতে পারেন না ক্যাটরিনা!