ক্যাটরিনার তালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে আত্মীয়-পরিজন বলতে কেউ নেই তাঁর। সব সময় তাই কোনো না কোনো ছায়া খুঁজে ফেরেন ক্যাটরিনা কাইফ। একসময় সালমান খান ও তাঁর পরিবারের ছায়াতলে ছিলেন। সে নীড় ভেঙে গেছে। এখন শোনা যাচ্ছে, দিনের বেশির ভাগ সময়ই তাঁর কাটে যশরাজ স্টুডিওতে আদিত্য চোপড়ার সান্নিধ্যে। বয়সে সালমানের ছোট হলেও আদ্যিতকে ‘আদি স্যার’ বলে সম্বোধন করেন ক্যাটরিনা। তাঁর কাছ থেকে নতুন করে চলচ্চিত্রের পাঠ আর উপদেশ নিচ্ছেন। আদিত্যর কাছে ক্যাটরিনার ধরনা দেওয়ার বড় কারণ হচ্ছে যশরাজের ব্যানারে শাহরুখ খানের বিপরীতে বিশাল বাজেটের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। আদিত্যর সঙ্গে যশরাজের একসময়ের প্রিয় অভিনেত্রী রানী মুখার্জিও আছেন। ক্যাটরিনাকে তিনিও তালিম দিচ্ছেন। সূত্র: মিড ডে।