ক্যাটরিনার ত্যাগ শাহরুখের জন্যই!
‘লন্ডন ইশক’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এর মধ্যে মাত্র ১০ মিনিট র্যাম্পে হাঁটার জন্য এক কোটি রুপির একটি প্রস্তাব পেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু শাহরুখের সঙ্গে অভিনয়ে যাতে কোনো রকম শিডিউলজনিত ঝামেলার সৃষ্টি না হয়, কেবল সে জন্যই এক কোটি রুপির লোভনীয় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তিনি।শাহরুখ খানের জন্য বলিউড টিনসেল যেকোনো ছাড়ই দিতে পারে। কিং খানের ‘নতুন নায়িকা’ ক্যাটরিনাও এর প্রমাণ রাখলেন। ২৫ মার্চ ভারতের কেরালা রাজ্যের কোচিতে অনুষ্ঠেয় ফ্যাশন শোতে অংশ নেওয়ার জন্য শুরুর দিকে সবুজ সংকেতও দিয়েছিলেন ‘রেস’খ্যাত ২৭ বছর বয়সী বলিউডের এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখের সঙ্গে শিডিউল মেলানোর খাতিরেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এই মুহূর্তে লন্ডনে যশ রাজ ফিল্মসের ‘লন্ডন ইশক’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত সময়ই পার করছেন ক্যাটরিনা। ছবির শ্যুটিং শিডিউলের সঙ্গে কোচিতে অনুষ্ঠিতব্য ফ্যাশন শোর দিনক্ষণ না মেলায় এক কোটি রুপির লোভনীয় প্রস্তাবের বদলে শাহরুখের সঙ্গে শুটিংকেই বেছে নিয়েছেন তিনি।