ক্যাটরিনার শিষ্য শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো জুটি হয়েই ক্যাটরিনা কাইফের শিষ্য । ছবিটির শুটিং করে দিন কয়েক আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন তাঁরা। দেশে ফিরেই ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাহরুখ। ক্যাটরিনার অভিনয় প্রতিভায় শুধু বিস্মিতই হননি, তাঁর ব্যতিক্রমী কাজের ধারাকে রপ্ত করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি।আট বছর বিরতির পর ছবি পরিচালনায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা যশ চোপড়া। নাম চূড়ান্ত না হওয়া ছবির প্রধান দুটি চরিত্রে জুটি হিসেবে তিনি নিয়েছেন শাহরুখ-ক্যাটরিনাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়েছে লন্ডনে। শাহরুখের উদ্ধৃতি দিয়ে স্ক্রিন ইন্ডিয়া জানিয়েছে, ‘প্রথমবারের মতো ক্যাটরিনার সঙ্গে অভিনয় করছি। তাঁর সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি, চমত্কার একজন অভিনেত্রী তিনি। সবাই বলেন তিনি পরিশ্রমী ও প্রতিভাবান, আমিও সবার সঙ্গে একমত।’ শাহরুখ আরও বলেছেন, ‘আমি ২১ বছর ধরে অভিনয় করছি, আর ক্যাটরিনা করছেন নয় বছর হলো। তার পরও আমি তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছুই শিখছি। কোনো দৃশ্যে অভিনয়ের সময় গতানুগতিক ধারায় না গিয়ে ভিন্নভাবে দৃশ্যটি ফুটিয়ে তোলেন ক্যাটরিনা। এ বিষয়টি আমার এতটাই ভালো লেগেছে যে, আমিও তাঁর সেই কাজের ধারাকে রপ্ত করার চেষ্টা করছি। সব মিলিয়ে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাটা দারুণ।’দর্শকেরা পর্দায় শাহরুখ-ক্যাটরিনার রসায়ন দেখার সুযোগ পাবেন সামনের দীপাবলি উত্সবের সময়। শাহরুখ জানিয়েছেন, ‘ছবির কিছু অংশের কাজ শেষ হয়েছে। আইপিএল শেষ হওয়ার পর ছবির পরবর্তী শিডিউলের কাজ শুরু হবে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই ছবির কাজ শেষ করতে পারব আমরা।’