ক্যাটরিনায় আগ্রহ নেই কারিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এজেন্ট বিনোদ’ ছবির ‘বন্ড গার্ল’ কারিনা কাপুর বরাবরই প্রশংসিত হয়েছেন তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য। মনে যা আসে কোনো রকম রাখ-ঢাক ছাড়াই তা বলে ফেলেন বলিউডের কাপুর খানদানের এ মেয়েটি। সম্প্রতি আবারও তার প্রমাণ রাখলেন তিনি। আর এবারে তিনি ঝাল ঝেড়েছেন বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ওপর। ক্যাটরিনার ওপর গোয়েন্দাগিরির কোনো রকম আগ্রহ নেই বলেই জানিয়েছেন তিনি। বলিউডের কোনো কোনো অভিনেত্রীর ওপর গোয়েন্দাগিরি চালাতে চান—এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনাকে আক্রমণ করে কারিনা বলেছেন, ‘তাঁর সম্পর্কে খোঁজ-খবর বের করার মতো কিছু আছে কী! আর তাই ক্যাটরিনার ওপর গোয়েন্দাগিরি চালানোর কোনো আগ্রহই আমার নেই।’ কারিনার এমন উদ্ধৃতির মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা আসলেই একে অপরকে সহ্য করতে পারেন না। একে অপরকে টপকে যাওয়ার ঈর্ষা থেকে সব সময়ই নীরব প্রতিযোগিতা চলতে থাকে তাঁদের ভেতর। এই কারিনাই একবার বলেছিলেন, ‘ক্যাটরিনা আমার খুবই ভালো বন্ধু।’ কিন্তু সেটা যে স্রেফ তাঁর মুখের বুলি ছিল, সেটাই এবার প্রমাণিত হলো।