ক্যানসার আক্রান্ত খুদে ভক্তের স্বপ্ন পূরণ করলেন বিবার
আভালানা রুথ নামের ছয় বছর বয়সী খুদে ভক্তকে খুশি করতে মিছেমিছি বিয়ের পিঁড়িতে বসলেন ‘বেবি’খ্যাত কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার। দীর্ঘদিন থেকে প্রাণঘাতী মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছে আভালানা।ফেসবুকের মাধ্যমে অনুরোধ পাওয়ার পর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আভালানার সঙ্গে দেখা করার উদ্যোগ নেন বিবার। আর এ জন্য আভালানা ও তাঁর পরিবারের সদস্যদের বোস্টন থেকে প্লেন ভাড়া করে নিউইয়র্কে নিয়ে এসেছিলেন তিনি। শুধু তা-ই নয়, ওই ভক্তের স্বপ্নকে সত্যি করতে মিছেমিছি তাঁকে ‘বিয়ে’ও করেছেন।ক্যানসার থেকে আরোগ্য লাভের লক্ষ্যে অনেক দিন ধরেই কেমোথেরাপি নিচ্ছে আভালানা। বিবারকে কতদিন ধরে ভালোবাসে, এমন প্রশ্নের জবাবে সে বলেছে, ‘সাত বছর ধরে বিবারকে ভালোবাসি আমি। না, না, ৮০ বছর ধরে ভালোবাসি।’আভালানাকে নিজের কাছে এনে তাঁর সঙ্গে পুরো একটি বিকেল কাটিয়েছেন বিবার। সে সময় তাঁরা বোর্ড গেম খেলেছেন, কেক খেয়েছেন; একে অপরকে অটোগ্রাফও দিয়েছেন। আভালানার সঙ্গে নানাভাবে মজা করার পর সবশেষে তাঁরা ‘বিয়ে’ করার সিদ্ধান্ত নেন।পরে এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় বিবার লিখেছেন, ‘আমার ক্ষুদ্র জীবনে এখন পর্যন্ত যে কয়েকটি ভালো কাজ করেছি, তার মধ্যে এটা অন্যতম। এক কথায়, মেয়েটি দারুণ। সব কাজেই এখন অনেক বেশি উত্সাহ পাচ্ছি। সত্যিই “মিসেস বিবার” আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে।’