ক্যানসার আক্রান্তদের উৎসর্গ অসমাপ্ত টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড দল অর্থহীনের অসমাপ্ত টু অ্যালবামটি ক্যানসার আক্রান্ত রোগীদের উত্সর্গ করা হলো। সিডিতে অ্যালবামটি প্রকাশনা করার সময় এক উত্সবে এ কথা জানান অর্থহীনের ভোকাল ও বেজ বাদক সুমন। সম্প্রতি বেইলি রোডের ‘ থার্টি থ্রি’ রেস্টুরেন্টে অ্যালবামটির সিডি আকারে মোড়ক উন্মোচন করা হয়। এটি অর্থহীন ব্যান্ডের ষষ্ঠ অ্যালবাম। ভিন্ন আমেজের ১১টি গান নিয়ে সাজানো হয়েছে পুরো অ্যালবামটি। অর্থহীন ব্যান্ডের অন্য অ্যালবামগুলো হচ্ছে ত্রিমাত্রিক (২০০০), বিবর্তন (২০০১), নতুন দিনে মিছিলে (২০০২), ধ্রুবক( ২০০৩) ও অসমাপ্ত (২০০৮)। অর্থহীনের ষষ্ঠ অ্যালবাম ‘অসমাপ্ত-২’ অর্থহীনের ভোকাল ও বেজ বাদক সুমন জানান, ‘আমরা সব সময়ই অল্প সময়ে অ্যালবাম তৈরি করি। এ অ্যালবামটি করেছি মাত্র ৯৬ ঘণ্টায়। এটা অবশ্য কৌতূহলের বশেই। অ্যালবামটিতে মূলত দুই ধরনের গান আছে। মেলোডি এবং হেভি মেটাল। তবে সুর ও সংগীতায়নে নতুনত্ব থাকছে। অ্যালবামটি উত্সর্গ করা হয়েছে ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে ‘ক্যানসার’ শিরোনামে একটি গানও করেছে অর্থহীন। অ্যালবামটিতে গান রয়েছে ১১টি। ১০টি গান লিখেছেন সুমন। একটি গান লিখেছেন রাজীব হাসান। অসমাপ্ত টু অ্যালবামের গানের শিরোনাম হচ্ছে ‘উড়ু উড়ু মন, আলো তার আঁধার, আনমনে-২, সূর্য-২, নিকৃষ্ট-২, গল্পের শুরু (অদ্ভুত সেই ছেলেটির দ্বিতীয় ভার্সন), মাঝে মাঝে, আবার, আকাশের তারা, যাক না ও ক্যানসার।অ্যালবামটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক। মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত অ্যালবামটির রেডিও পার্টনার রেডিও এবিসি । অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইন আপ হচ্ছে সুমন (ভোকাল ও বেজ), রাফা (ভোকাল ও ড্রামস), কমল (গিটার) ও শিশির (গিটার ও কি-বোর্ড)।