ক্যানসার রোগী প্রায় ১২ লাখ, বিশেষজ্ঞ ২৫০, শয্যা ৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে ক্যানসার রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ। কিন্তু সেই তুলনায় নেই চিকিৎ সা-সুবিধা। ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎ সক আছেন ২৫০ জনের মতো। আর সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ক্যানসার রোগীদের জন্য শয্যা আছে ৫০০-এরও কম।সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৯-১৫-এর তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর নতুন করে দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে প্রায় দেড় লাখ বিভিন্ন সুযোগ-সুবিধার অভাবে মারা যায়।বিশেষজ্ঞরা জানান, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন কারণে ক্যানসার রোগী বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৮ সালের হিসাবে, দেশে মৃত্যুর কারণের মধ্যে ক্যানসার হচ্ছে ষষ্ঠ।সরকারের বাংলাদেশ মেটারনাল মরটালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে-২০১০ অনুযায়ী, নারীদের ২১ শতাংশ মারা যাচ্ছেন ক্যানসারে। বছরে নতুন করে ১৩ হাজার জরায়ুমুখের ক্যানসার রোগী যোগ হচ্ছেন। বছরে নতুন আট থেকে নয় হাজার রোগী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ক্যানসারের সঠিক কোনো পরিসংখ্যান না থাকায় এর ভয়াবহতার সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। ক্যানসার নিয়ে সরকারের কার্যক্রমের গতি খুব মন্থর। এ ক্ষেত্রে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। চিকিৎ সা ব্যয়বহুল হওয়ায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি এ রোগে আক্রান্ত হলে পরিবার আর্থিকভাবে পঙ্গু হয়ে যায়।ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ইপিডিমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ক্যানসারের সঠিক পরিসংখ্যান থাকা জরুরি। সারা দেশের না থাকলেও হাসপাতালভিত্তিক তথ্য দিয়েও ভয়াবহতার খানিকটা আঁচ করা সম্ভব। এ ধরনের একটি কাজ শুরু হলেও বাজেটের অভাবে থমকে আছে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ক্যানসার ব্যবস্থাপনায় আমরা পিছিয়ে আছি। সরকার এ খাতের উন্নয়নে কাজ করছে, তবে তা এখনো পর্যাপ্ত নয়। হাসপাতালে বিছানা পেতে, রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কেননা, দরিদ্র রোগীদের বেশির ভাগেরই ঢাকায় থাকার জায়গা নেই। ভর্তির আগে তাদের হোটেলে থাকতে হচ্ছে। এতে খরচও বাড়ছে।’জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্যমতে, গত বছর এ হাসপাতালের বহির্বিভাগে ১৫ হাজার ৪৯৩ জন নারীসহ মোট ৩৩ হাজার ৫১৮ জন চিকিৎ সাসেবা নিতে আসে। তাদের মধ্যে তিন হাজার ২৫৫ জন ভর্তি হয়। অন্যান্য হাসপাতাল সূত্রও আগের চেয়ে রোগীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধির কথা জানায়। রোগীদের বেশির ভাগের বয়স ৪৫ থেকে ৫৪ বছরের মধ্যে।অপ্রতুল চিকিৎ সা-সুবিধা: ক্যানসার রোগীর তুলনায় দেশে বর্তমানে চিকিৎ সা-সুবিধা অপ্রতুল। প্রায় ১২ লাখ রোগীর বিপরীতে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎ সক রয়েছেন সব মিলিয়ে ২৫০ জনের মতো। এটি সরকারি হিসাব। এঁদের বেশির ভাগই রাজধানীকেন্দ্রিক। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ক্যানসার রোগীর জন্য শয্যা আছে ৫০০-এরও কম বলে জানিয়েছেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। তিনি বলেন, দেশে ক্যানসার রোগীদের জন্য শয্যা প্রয়োজন পাঁচ হাজার।হাসপাতালগুলোর সূত্র জানায়, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ১৫০টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যানসার রোগীদের জন্য সব মিলিয়ে ৭৭, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮, ময়মনসিংহ মেডিকেলে ১৪, সিলেট ও চট্টগ্রাম মেডিকেলে ১২টি করে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি শয্যা রয়েছে। এ ছাড়া জাতীয় ক্যানসার হাসপাতালে ১৫টি ডে-কেয়ার শয্যা রয়েছে। এগুলো কেমোথেরাপির জন্য ব্যবহূত হয়। এসব হিসাব ২০১০ সালের। অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটিতে ক্যানসার রোগীদের জন্য নির্দিষ্ট করে শয্যা বরাদ্দ নেই।বেসরকারি হাসপাতালের মধ্যে মিরপুরে আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ৪২টি শয্যা রয়েছে। উত্তরায় আহ্ছানিয়া মিশনের ৫০০ শয্যার হাসপাতাল আগামী বছর চালু হবে বলে প্রকল্প পরিচালক লুৎ ফর রহমান প্রথম আলোকে জানান। সিরাজগঞ্জের খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ৬০টি, রাজধানীর ডেল্টা হাসপাতালে আটটি শয্যা রয়েছে। স্কয়ার হাসপাতালে ডে-কেয়ার শয্যা রয়েছে সাতটি।বিশেষজ্ঞরা জানান, প্রায় ৭০ শতাংশ ক্যানসার রোগীর প্রধান চিকিৎ সা রেডিওথেরাপি। কিন্তু সব হাসপাতাল মিলে রেডিওথেরাপির যন্ত্র আছে ৩০টি। সব সরকারি মেডিকেলে এই যন্ত্র নেই। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি রেডিওথেরাপি যন্ত্র থাকতে হবে। সে হিসাবে দেশে থাকতে হবে প্রায় ১৫০টি যন্ত্র। ক্যানসার রোগীদের যথাযথ চিকিৎ সার জন্য বর্তমানের তিন গুণ যন্ত্রপাতি প্রয়োজন।স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশে বর্তমানে ২৭ শতাংশ রোগীকে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে। অথচ আগামী পাঁচ বছরে এ রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে।চিকিৎ সক সূত্র জানায়, কয়েকটি সরকারি হাসপাতালের ক্যানসার বিভাগে যন্ত্রপাতি না থাকায় বিশেষজ্ঞ চিকিৎ সকেরা রোগীদের কেবল পরামর্শ দিতে পারেন।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ রোগী রেডিওথেরাপি পাচ্ছে। এ হাসপাতালের তিনটি লিনিয়ার এক্সিলেটরের মধ্যে দুটি চালু আছে। এ দুটিরও প্রয়োজনীয় সব সফটওয়্যার লাগানো হয়নি। দুটি কোবাল্ট মেশিনের একটি কয়েক বছর ধরে নষ্ট। একটি কোবাল্ট মেশিন দিয়ে দিনে প্রায় ২০০ জনকে থেরাপি দেওয়া হচ্ছে। বিকিরণ উৎ স না থাকায় চালু করা যাচ্ছে না ব্রাকি থেরাপি মেশিন।ওই হাসপাতালের রেডিও অনকোলজি বিভাগের অধ্যাপক শেখ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘রেডিওথেরাপি পেতে রোগীদের তিন সপ্তাহের মতো অপেক্ষা করতে হচ্ছে। তবে জরুরি রোগীদের দু-তিন দিনের মধ্যে এ থেরাপি দেওয়া হয়। যাদের ক্যানসার দ্রুত ছড়ানোর আশঙ্কা থাকে তাদের কেমোথেরাপি (ওষুধ) দিয়ে তা থামিয়ে রাখার চেষ্টা করা হয়।’ তিনি বলেন, ‘একটি টমো থেরাপি মেশিন কেনার কথা থাকলেও শেষ পর্যন্ত বাজেট পাওয়া যায়নি। দুটি লিনিয়ার এক্সিলেটর মেশিন কেনার প্রক্রিয়ায় আছে।’ওই হাসপাতালে রেডিওথেরাপির জন্য টেকনোলজিস্টের ২১টি পদের বিপরীতে কর্মরত আছেন ১০ জন। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও অপ্রতুল। এখানে মেডিকেল ফিজিসিস্টের তিনটি পদ থাকলেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। মেশিন চালু রাখার স্বার্থে সংশ্লিষ্ট কোম্পানি তিনজন ফিজিসিস্ট নিয়োগ দিয়ে কাজ চালাচ্ছে। এ ছাড়া ১৫০ শয্যার হাসপাতালে নার্স আছে ৫০ শয্যার জন্য প্রযোজ্যসংখ্যক।বিএসএমএমইউর ক্যানসার বিভাগের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন বলেন, ‘বিএসএমএমইউতে রেডিওথেরাপির সুযোগ নেই। সরকার এ খাতে ২৫ কোটি টাকা বরাদ্দ করলেও বিভিন্ন জটিলতায় কেনা হয়নি। টাকা ফেরত গেছে।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে দুটি কোবাল্ট ও একটি লিনিয়ার এক্সিলেটর মেশিন আছে।ক্যানসার রোগীদের চিকিৎ সার জন্য নার্সদের বিশেষ প্রশিক্ষণেরও সুযোগ নেই। হাসপাতালে কেমোথেরাপির ওষুধ কেনার বাজেট না থাকায় এই দামি ওষুধ রোগীদের বাইরে থেকে কিনতে হয়।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ বলেন, ‘আগামী এক বছরের মধ্যে সরকার ক্যানসার চিকিৎ সায় অত্যাধুনিক স্টিমসেল থেরাপির ব্যবস্থা করতে পারবে। আশা করছি, এক থেকে দেড় বছরের মধ্যে সরকার ক্যানসার চিকিৎ সায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে।’