ক্যানসারের জন্য সংক্রমণও দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সাযোগ্য বা প্রতিরোধযোগ্য সংক্রমণের কারণে বিশ্বে প্রতি ছয়জনে একজন ক্যানসারে আক্রান্ত হয়। সে অনুযায়ী বছরে ২০ লাখ মানুষ এ ধরনের ক্যানসারে আক্রান্ত হয় বলে নতুন এক সমীক্ষার ফলাফলে জানানো হয়েছে।ফ্রান্সের ‘দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার’-এর একটি দল ‘ল্যানসেট ইনফেকশাস ডিজিজেজ’ শীর্ষক এই সমীক্ষা চালায়। এতে বিশ্বের ১৮৪টি দেশে ২৭ ধরনের ক্যানসারের হারের ওপর পর্যালোচনা করা হয়। দেখা গেছে, চার ধরনের সংক্রমণ এসব ক্যানসারে পেছনে কাজ করে। এগুলো হলো—হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেলিকোবাকটার পাইলরি, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’। সমীক্ষায় দেখা গেছে, এ চার ধরনের সংক্রামক ১৯ লাখ গর্ভাশয়, অন্ত্র ও যকৃত্ ক্যানসারের জন্য দায়ী। এ ধরনের অধিকাংশ ক্যানসারই উন্নয়নশীল দেশে লক্ষ করা যায়।ক্যানসার-বিষয়ক ফ্রান্সের আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলছে, প্রতিরোধযোগ্য এই ক্যানসার এড়াতে আরও পদক্ষেপ দরকার।