ক্যাফে লাইভে পান্ডুরঙ্গ ও চারনৌ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে আজ সাহেদের সঙ্গে থাকবেন পণ্ডিত রবিশংকর এবং রক গানের অগ্রদূত আইক টার্নারের শিষ্য পান্ডুরঙ্গ ব্লুমবার্গ ও জেসি চারনৌ। তাদের সঙ্গে সঙ্গ দেবেন এইভিন্ড লোডেমেল ও বুনো। পান্ডু ও জেসি দুজনই জেসমিন ব্যান্ডের সদস্য। আর এই ব্যান্ডের নাম দিয়েছিলেন পণ্ডিত রবিশংকর। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত সাড়ে ১১টায়। প্রযোজনা করবেন সানাউল্লাহ।