ক্যামেরন মিসর সরকারের সঙ্গে আলোচনার জন্য কায়রোতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মিসরের সামরিক সরকারের সঙ্গে আলোচনার জন্য আজ সোমবার কায়রো পৌঁছেছেন। এ সফর গণতন্ত্র প্রসারের জন্য সহায়ক হবে বলে ক্যামেরন মনে করেন। হোসনি মোবারকের পতনের পর ক্যামেরনই প্রথম বিশ্ব নেতা যিনি কায়রো সফর করছেন। খবর বিবিসির। সফরকালে ক্যামেরন সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিলের প্রধান, প্রধানমন্ত্রী আহমেদ শফিক ও প্রতিরক্ষামন্ত্রী তানতাওইরের সঙ্গে বৈঠক করবেন। মোবারকের বিরোধী বলে পরিচিত নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। তবে মুসলিম ব্রাদারহুডের কোনো নেতার সঙ্গে তাঁর বৈঠক হবে না।