ক্যামেরনের প্রেমিকা এখন সন্ন্যাসিনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক প্রেমিকা এখন সন্ন্যাসিনী (নান)। যিনি কিনা একসময় ক্যামেরনের সঙ্গে গোপনে চুটিয়ে প্রেম করতেন, দেদারসে সিগারেট আর মদে চুর হয়ে থাকতেন, সেই কিনা এখন নান! এ হতেই পারে না বলে অনেকেই জোর গলায় বুলি আওড়াতে পারেন। সেই বুলি কিন্তু খুব একটা ধোপে টিকবে না এই ক্ষেত্রে। কারণ সিস্টার জন মেরি নামের আড়ালে ওই ভদ্র মহিলা ক্যামেরনের সাবেক প্রেমিকা লরা।ডেইলি মেইলের খবরে বলা হয়, জীবন নিয়ে নানা বিষয় ভাবতে ভাবতে লরা যখন এমন একটা জীবনই প্রত্যাশা করেছিলেন এবং এ পথেই হাঁটছিলেন, ঠিক সে সময়েই একটা চলচ্চিত্রে সিস্টার জন মেরি নামে নানের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন তিনি। আগে থেকেই টুকটাক অভিনয়, মডেলিংয়ের অভিজ্ঞতাও ছিল তাঁর। সাম্প্রতিক সময়ের বাস্তব জীবন আর চলচ্চিত্রের এক অপূর্ব মিশেল এখন তাঁর জীবনে।এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে লরা বলেছেন, ‘আমি হয়তো কাউকে বিয়ে করে, সন্তানাদি নিয়ে একটি সাধারণ জীবন কাটাতে পারতাম। কিন্তু ঈশ্বরের পথে যাওয়ার এটা সহজ পথ নয়।’কলেজে পড়ার সময়ই ক্যামেরনের সঙ্গে পরিচয় ঘটে লরার। এরপর ১৯৯০ সালে লন্ডনে রক্ষণশীল দলের হয়ে কাজ করার সময় চুটিয়ে প্রেম শুরু করেন তাঁরা। এই প্রেম চলে টানা এক বছর। এরপর লরার রাজনীতি ত্যাগ, নতুন চাকরিতে যোগদান, সেই সঙ্গে নানা চড়াই-উতরাই পেরিয়ে ঘটে যায় প্রেমের যবনিকাপাত।একসময় লরা শুধু পুল ও টেনিস খেলার জন্য মাসে ব্যয় করতেন ১৫ হাজার পাউন্ড। ২০০৮ সালের দিকে বেশ অর্থকষ্টে পড়েন। তখন তিনি ঘোষণা দেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাসিনী হবেন। তিনি বলেন, ‘বিষয়টি আমি আমার মাকেও জানিয়েছিলাম। বলেছিলাম যে আমি নান হয়ে যাব। এ কারণে অচিরেই একটি ধর্মাশ্রমে আমি চলে যাচ্ছি। এর পরই আমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছি।’সিস্টার জন মেরি (লরা) যে ধর্মাশ্রমে আছেন, সেখানকার একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি খুব মনোযোগ দিয়েই ধর্ম পালন করছেন।ধর্মাশ্রমের মাদার জোসেফ বলেছেন, লরা এখন খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন তিনি প্রশিক্ষণার্থী হিসেবে আছেন। এই প্রশিক্ষণকাল শেষ হলেই তিনি ‘মাদার’ হওয়ার যোগ্যতা অর্জন করবেন।