ক্যামেরাম্যান মিঠু হত্যা মামলার দুই আসামি পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু হত্যা মামলার আসামি সুমন ও রাজু ওরফে জামের রাজুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তুরাগ থানা পুলিশ।আজ বৃহস্পতিবার মহানগর হাকিম কামরুন্নাহার তাঁদের রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। আদালত একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় তাঁদের আরও দুই দিন করে মোট পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশও দিয়েছেন।পুলিশ এর আগে একই হত্যা মামলায় ছয়জন আসামিকে রিমান্ডে নেয়। এখনো তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।