ক্যাম্প পরিদর্শনে জানতে পারি কামারুজ্জামান আলবদরের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী আলবদর সদস্য মো. মনোয়ার হোসেন খান মোহন ওরফে মোহন মুন্সী। আজ সোমবার তাঁকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ তাঁকে জেরা করা হয়।কামারুজ্জামানের সঙ্গে সাক্ষীর প্রথম পরিচয় কোথায়? এ প্রশ্নের জবাবে সাক্ষী মো. মনোয়ার হোসেন খান মোহন ওরফে মোহন মুন্সী বলেন, কামারুজ্জামানকে তিনি ছোটবেলা থেকেই চেনেন।একাত্তরে কামারুজ্জামান দেখতে কেমন ছিলেন? এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, এখন তিনি (কামারুজ্জামান) যেমন আছেন একাত্তরেও তেমনই ছিলেন। সে সময় তিনি আরও যুবক ও দেখতে সুন্দর ছিলেন।আইনজীবী সাক্ষীর কাছে জানতে চান, জবানবন্দিতে তিনি যে ১৫-২০টি গাড়ির কথা উল্লেখ করেছেন সেগুলো কোথাকার গাড়ি ও এগুলোর মালিক কারা? জবাবে সাক্ষী মোহন মুন্সী বলেন, এগুলো শেরপুরের গাড়ি এবং এগুলোর মালিক ছিলেন মমতাজ নায়েক, সুরেন্দ্র সাহা, পরিমল এবং আরও একজন বিহারি।রাতে সুরেন্দ্র সাহার বাড়িতে কী আলোচনা হয়েছে জানেন কি না, আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, রাতে সুরেন্দ্র সাহার বাড়িতে কী আলোচনা হয়েছে তিনি তা জানেন না। তবে সকালে উঠে দেখেন, সেখানে পাকিস্তানের পতাকা উড়ছে ও কামারুজ্জামান সেখানে লোকজনের সঙ্গে আলোচনা করছেন।কামারুজ্জামানকে আপনি কীভাবে জানতেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তাঁর বড় ভাই কামারুজ্জামানের সঙ্গী ছিলেন। সেই হিসেবে তিনি জানতেন কামারুজ্জামান বড় নেতা। যুদ্ধের আগেই তিনি বড় নেতা ছিলেন।সাক্ষী সুরেন্দ্র সাহার বাড়ির ক্যাম্পে থাকার সময় কামারুজ্জামান আসতেন কি না, জানতে চাইলে সাক্ষী বলেন, সুরেন্দ্র সাহার বাড়ির ক্যাম্পে তিনি থাকা অবস্থায় কামারুজ্জামান প্রায়ই আসতেন। মাঝেমধ্যে অন্য ক্যাম্প পরিদর্শনে যেতেন। সেখান থেকেই তিনি (সাক্ষী) জানতে পারেন কামারুজ্জামান আলবদরের নেতা।একাত্তরে শেরপুরে কতটি স্কুল ছিল? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, সে সময় শেরপুরে তিনটি স্কুল ছিল। এই তিনটি স্কুলের নামও তিনি বলেন।জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মুলতবি করা হয়। আগামীকাল সাক্ষীকে আবারও জেরা করবে আসামিপক্ষ।