ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষ: ছাত্রদলের আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গতকালের সহিংস ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের আটজনকে আসামি করে আজ মঙ্গলবার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গতকাল ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনেই কয়েকজন সন্ত্রাসীকে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। পুলিশ তাদের কেন গ্রেপ্তার করেনি, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আজকের পত্রপত্রিকায় অস্ত্রসহ যেসব সন্ত্রাসীর ছবি ছাপা হয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে।