ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রের গুলিতে নিহত ৭ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রের গুলিতে ওই বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্র নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার অকল্যান্ডের ওইকোস বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।সন্দেহভাজন ওই গুলিবর্ষণকারীকে পুলিশ আটক করেছে। তাঁর নাম ওয়ান গোহ (৪৩)।অকল্যান্ডের পুলিশপ্রধান হাওয়ার্ড জর্ডান জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে গোহ স্থানীয় ওইকোস বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালান। এতে সাত ছাত্র নিহত ও তিনজন আহত হন। এ ঘটনার পর পুলিশ তাঁকে আটক করে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গতকালের ঘটনার পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়টি ঘিরে রেখেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এক বিবৃতিতে এ ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওহিও হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রের গুলিতে তিন ছাত্র নিহত হন। ওই ঘটনার মাত্র এক মাসের মাথায় অকল্যান্ডে এ ঘটনা ঘটল।