ক্রান্তি পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্তি উপলক্ষে ক্রান্তি শিল্পীগোষ্ঠী গতকাল ক্রান্তি সম্মাননা পদক-২০১২ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এবার এই সম্মাননা পদক দেওয়া হলো প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যামকে। বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।্রঅনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী পদক প্রদানের পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেন সুজেয় শ্যামকে। এ সময় উপস্থিত ছিলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুল্র হায়দার মোহন। সাংস্কৃতিক পর্বে ছিল একক ও দলীয় গানের পরিবেশনা।