ক্রিকেট খেলতে গিয়ে আহত শহিদ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি আঙুলে ব্যান্ডেজ বেঁধে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের অভিনেতা শহিদ কাপুর। কিন্তু কীভাবে আঙুলে ব্যথা পেলেন শহিদ? এ সম্পর্কে তাঁর এক বন্ধু জানিয়েছেন, ক্রিকেট খেলতে গিয়েই এই বিপত্তি! এ প্রসঙ্গে শহিদের বন্ধুর উদ্ধৃতি দিয়ে টিএনএন জানিয়েছে, ক্রিকেটের দারুণ ভক্ত শহিদ তাঁর প্রতিবেশীদের সঙ্গে নিয়মিতই ক্রিকেট খেলেন। সম্প্রতি খেলতে গিয়েই হাতে ব্যথা পেয়েছেন তিনি। অবশ্য বন্ধুটি জানিয়েছেন, ক্রিকেট-পাগল শহিদ নাকি আহত হওয়ার পরও খেলা চালিয়ে গেছেন। ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, শহিদ মনে করেন, সব ধরনের খেলাই শরীর ও মনকে চাঙা রাখে। আর সময় পেলেই তিনি ক্রিকেট খেলায় মেতে ওঠেন। ঘণ্টার পর ঘণ্টা ক্রিকেট খেললেও কখনোই ক্লান্ত হন না। হাতে ব্যথা পাওয়ায় গত শুক্রবার পুনের বিরুদ্ধে ক্রিকেট খেলায় অংশ নিতে পারেননি শচীন টেন্ডুলকার; অথচ আঘাত পেয়েও খেলা চালিয়ে গেছেন শহিদ। শহিদের গুণগ্রাহী বন্ধুটির উক্তি, ‘এ থেকেই প্রমাণিত হয়, ক্রিকেটের প্রতি কতটা অনুরক্ত তিনি।’