ক্রিকেট দল গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিভাগীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ২১ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন ও বাছাই শিবির অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন জানান, অনুশীলনের জন্য ডাক পাওয়া ৪০ জন খেলোয়াড় থেকে ২২ সেপ্টেম্বর ৩০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১২তম ক্রিকেট লীগে অংশ নেওয়ার জন্য তাদের মধ্য থেকে দল নির্বাচন করা হবে।