যা ভাবা যায়নি, তা-ই হয়েছে। কারণে-অকারণে মাশরাফি, সাকিব আল হাসানরা বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা অসম্ভব কিছু নয়। আর দশটা সিরিজ শুরুর আগে যেমনটা বলতে হয়, এটিকে সে রকমই কথার কথা ধরে নিয়েছিলাম আমরা। কিন্তু এমন দাপুটে পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে বাংলাদেশ, সত্যিই এমনটা ভাবতে পারিনি আমরা। এই সাফল্যের জন্য সাকিব ও তাঁর দলকে অভিনন্দন।সুমন, মোহনপুর, রাজশাহী, শাহীন আক্তার, লক্ষ্মীপুর২সামনে বিশ্বকাপ বলে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট বাতিল করে দুটি ওয়ানডে ম্যাচ বাড়িয়ে নিয়েছে নিউজিল্যান্ড। টেস্ট ঘরানার ‘ছোট দল’ বলে এ নিয়ে দরকষাকষির সুযোগ ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে মাঠে জবাব দেওয়ার ছিল মাশরাফি-সাকিবদের। তিন ম্যাচের তিনটিতে হারিয়ে যোগ্য সে জবাবই দিয়েছেন ক্রিকেটাররা। নখ আছে, দন্তও আছে—নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এটা দেখাতে পারায় অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন টাইগারদের।মাহিম, জামালপুর৩তামিম ইকবাল নেই, নেই বাংলাদেশের অনেক জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুলও। প্রথম ওয়ানডেতে ইনজুরি নিয়ে দল থেকে ছিটকে পড়লেন মাশরাফি বিন মুর্তজাও। তার পরও দলের পারফরম্যান্স দেখে একটু বোঝার উপায় ছিল না, দলে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় নেই। তাঁদের ছাড়াই মাঠে নিউজিল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করল বাংলাদেশ। গত তিন ম্যাচে দলের মধ্যে যে লড়াকু মনোভাবটা দেখা গেছে, সামনের দিনগুলোতেও তা যেন বজায় থাকে। স্মরণীয় এক সিরিজ জয়ের জন্য অভিনন্দন ক্রিকেট দলকে।তোফায়েল আহমেদ, মিরপুরধন্যবাদ বিওএ মহাসচিবকেশ্যুটার শারমিন ও সাদিয়ার জন্য বৃত্তি ঘোষণা করায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব কুতুবউদ্দিন আহমেদকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে। তবে খেয়াল রাখতে হবে, দেশের অন্যান্য খেলায়ও সম্ভাবনাময় অথচ অসচ্ছল অনেক খেলোয়াড় রয়েছে। তাদেরও বৃত্তির প্রয়োজন। এ ক্ষেত্রে কুতুবউদ্দিনকে অনুসরণ করে দেশের ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে এলে উপকৃত হবে ক্রীড়াঙ্গন।মোহাম্মদ শহীদুল্লাহ, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মোহাম্মদ শহীদুল্লাহ।