ক্রিকেট দলকে খালেদা জিয়ার অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ শুক্রবার এক বিবৃতিতে খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।অভিনন্দন বার্তায় বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সারা দেশের মানুষ ক্রিকেট দলের এই অভূতপূর্ব সাফল্যে আনন্দিত ও উদ্বেলিত। দেশবাসীর সঙ্গে আমি নিজেও আনন্দিত ও গৌরবান্বিতবোধ করছি।’ তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশের খেলোয়াড়েরা এ ধরনের সফলতা ধরে রাখতে সক্ষম হবেন। পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ক্রিকেট দলের অসামান্য বিজয়ের জন্য খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।