ক্রিকেট দলে কেন এই অস্থিরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদ পড়ে মাশরাফি বিন মুর্তজার টিম হোটেল ছেড়ে যাওয়া, সব ধরনের ক্রিকেট থেকে হঠাত্ই রকিবুল হাসানের অবসর নেওয়া—এসব দেখে বলতে হয়, কী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে?ভেতরের খবর আমরা জানি না। তবে দলে একটা অস্থিরতা চলছে, এ নিয়ে কোনো সংশয় নেই। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো ফল আনবে না। ২২ বছর এমন কোনো বয়স নয়, তার পরও রকিবুল যেভাবে সবাইকে বিম্মিত করে সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন, এর পেছনের কারণটা গভীরভাবে খতিয়ে দেখতে হবে বোর্ডকে।দলে কেউ চিরস্থায়ী নয়। পারফরম্যান্সই হোক দলে সুযোগ পাওয়ার মানদণ্ড। আবেগের কোনো জায়গা এতে নেই, এটাও ভুলে গেলে চলবে না। দল নির্বাচন নিয়ে আমার ব্যক্তিগত কিছু মত তুলে ধরতে চাই। বাংলাদেশ দলে এখন মাশরাফি নেই, তাঁর অভাবটা রয়েই গেছে। কিন্তু মাশরাফি ছাড়া ভালো পেসার নেই—এমনটা অনেকে বললেও তা ঠিক নয়। তাপস, রাসেল, নাজমুলরা এখন দলের বাইরে। তাঁরা দলে আসার ক্ষমতা রাখেন। আমি মনে করি, রুবেল, শফিউল দলে আছেন গতি দিয়ে। পারফরম্যান্স তেমন বলার মতো নয়। রাসেল-তাপসকে তাই সুযোগ দেওয়া উচিত। সোহরাওয়ার্দীকে নেওয়া হয়েছে, কিন্তু আমার মতে, মোশাররফ হোসেন রুবেল আসতে পারেন দলে।প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে যদি রকিবুল টেস্ট দলে জায়গা ফিরে পান (যদিও সেই সুযোগ গ্রহণ করেননি রকিবুল), তাহলে তাপসও বিবেচনায় আসবেন না কেন? প্রস্তুতি ম্যাচে তো ভালোই করেছেন তাপস।জুনায়েদ তেমন ধারাবাহিক পারফর্ম করতে না পারলেও দলে আছেন। ইমরুল কায়েস নিউজিল্যান্ডে সেঞ্চুরি করলেও ধারাবাহিকতার অভাব আছে তাঁরও। দলে দরকার ধারাবাহিকভাবে ভালো খেলা ব্যাটসম্যান। সেটা যখন হচ্ছে না, টেস্টে মোটামুটি ভালো খেলা মেহরার কেন দলের বাইরে, প্রশ্ন তোলাই যায়। অলক কাপালিরও সুযোগ পাওয়া উচিত মনে করি। নির্বাচকদের এসব ভেবে দেখতে হবে। নাজমুল হুদা, টালি অফিস রোড, রায়েরবাজার, ঢাকাচিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।