ক্রিকেট নিয়ে নির্মিত নাটকে ক্রিকেটার গুল্লু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রিকেট দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম গুল্লু আবার নাটকে অভিনয় করেছেন। তিনি জানালেন, আট-নয় বছর আগে প্রথম অভিনয় করেছিলেন বেলা শেষে নামের একটি নাটকে। তাঁর এবারের নাটকের নাম দ্য মাজুল একাদশ। ক্রিকেট নিয়েই নাটকের গল্প।নাটকে অভিনয় প্রসঙ্গে গুল্লু প্রথম আলোকে বলেন, ‘এক বন্ধুর অনুরোধে নাটকটিতে কাজ করেছি। নাটকের গল্প ক্রিকেট নিয়ে, আর এখানে আমার চরিত্রটিও একজন ক্রিকেটারের। অভিনয় করতে কোনো সমস্যাই হয়নি। নাটকে আমার ভাষাও ক্রিকেটনির্ভর, তাই বেশ মজা পেয়েছি।’