ক্রিকেট নিয়েই আছেন মাহফুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে অভিনেতা মাহফুজ আহমেদ দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত। দলের খেলা থাকলেই ছুটে যান মাঠে। বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে মজা করে সময় কাটাচ্ছেন খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে। দলের কোনো খেলোয়াড় ছক্কা-চার মারলে কিংবা কোনো উইকেট নিলেই চিৎকার করে ওঠেন তিনি। এখন এর খেসারতও দিতে হচ্ছে তাঁকে। গলার ব্যথায় ভুগছেন। স্বাভাবিকভাবে কথা বলতে সমস্যা হচ্ছে। এসব যেন মাহফুজ আহমেদের কাছে কিছুই না। বললেন, ‘আমাদের দল কিন্তু দারুণ খেলছে। আমি ভীষণ খুশি।’ মাহফুজ আহমেদ জানালেন, তোমার দোয়ায় ভালো আছি মা ও চৈতা পাগল-এর পর নতুন ধারাবাহিকের কাজে হাত দিচ্ছেন তিনি। নাম মাগো তোমার জন্য। বললেন, ‘প্রবাসে আমাদের দেশের শ্রমিক ভাইয়েরা নানা ধরনের প্রতারণার শিকার হন। সেই সব নিয়ে হবে আমার এবারের নাটকটি।’