ক্রিকেটারদের বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। মাঠে অহরহই মিলছে তার প্রমাণ। কিন্তু ক্রিকেট কি জীবন-মৃত্যুর চেয়েও অনিশ্চিত? নিশ্চয়ই নয়। রমন লাম্বার কথা কি ভুলে গেছেন? ক্লোজ পজিশনে ফিল্ডিংয়ের সময় হেলমেট পরার নিয়ম। এই নিয়ম এতটাই স্বতঃসিদ্ধ যে এর জন্য আইন করার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করেননি কখনো। কারণ, নিজের মঙ্গল কে না বোঝে! কার না আছে প্রাণের ভয়! তার পরও কাউকে দুঃসাহসী হয়ে উঠতে দেখা যায়। হয়তো ভাবছেন, কেন এই লেখা? ভাবনার কড়া নাড়াই উদ্দেশ্য। আমি জানি, এই চিঠি ছাপা হলে আমাদের ক্রিকেটারদের চোখে পড়বেই। তাঁদের বলছি, প্লিজ, নিজের প্রতি খেয়াল রাখুন! ক্রিকেটটা আমাদের কাছে বিনোদনের চেয়েও বেশি কিছু। পরিবারের মানুষগুলো দুর্ঘটনায় পড়লে যেমন অন্তরাত্মা কেঁপে ওঠে, তেমনি উদ্বেগটা আপনাদের জন্যও কম নয়। কোটি কোটি মানুষকে যে আত্মীয়তার বন্ধনে বেঁধেছেন আপনারা! ডিউক জন, মিরপুর, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা।