ক্রিকেটারদের হাতে গাড়ির চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যে প্রদত্ত এ গাড়িগুলোর চাবি তিনি ক্রিকেটারদের হাতে তুলে দেন। বাংলাদেশ দলের খেলোয়াড়সহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেডারেশন ফুটবল কাপের চ্যাম্পিয়ন আবাহনী ক্লাব লিমিটেড এবং রানার্স আপ ধানমন্ডি শেখ জামাল ক্লাবকে ৫০ লাখ টাকার চেক প্রদান করেন।আবাহনীর পক্ষ থেকে ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাশ রুপু এবং ধানমন্ডি শেখ জামালের পক্ষে মেজর জেনারেল (অব.) মঞ্জুর কাদের চেক গ্রহণ করেন। এ সময় উভয় ক্লাবের খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।