ক্রিকেটে আমাদের লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক-ধারণার মতো আমারও রয়েছে বিভ্রান্তির বেড়াজাল: পাঁচ দিন ব্যাট করার মতো ক্রিজে লেগে থাকার মাটি-কামড়ানো সদ-অভ্যাসটা কিছুতেই আয়ত্তে আসছে না। কেন আসছে না, তার উত্তর একেবারেই সোজাসাপ্টা। উথালিপাথালি নানা ঝড়-ঝাপ্টার এই বঙ্গভূমে স্বস্তির কোনো গন্তব্যই যেখানে নেই, সেখানে পাঁচ দিনের প্রলম্বিত একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ কালেভদ্রে জেতা ম্যাচ কখনো হারেনি, হারা ম্যাচই হেরেছে। মেধা ও মননে ঘড়ির কাঁটা সক্রিয় হলেও ভেজাল ব্যাটারিতে তা থেমে যেতে বাধ্য। আসলে মনস্তাত্ত্বিক আচরণের মধ্যে উজ্জ্বলতার আলো যদি উত্তাপে বয়স্ক না হয়, তাহলে আমাদের ক্রিকেটকে সমৃদ্ধ করার সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে যিনি বা যাঁরা রচনা লিখবেন, তাঁরা সবাই পরীক্ষায় ফেল করবেন এবং একপর্যায়ে দেয়ালে মাথা ঠুকে রক্ত ঝরাবেন কিংবা বুকের ভেতর ‘দুঃখ’ নামের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন—এটাই স্বাভাবিক।বিজয়ের ছিটেফোঁটা সংবাদে আমরা যারা আনন্দে গড়াগড়ি খাই, হরিণের মাংস দিয়ে পোলাও খাই, তারা অযথাই মুগ্ধতার নরম হূদয়টারে রাবারের মতো তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত টানতে টানতে ছিঁড়ে ফেলি। তাৎক্ষণিক বিজয়বার্তাটিরে ধূমকেতুর বদলে সপ্তর্ষিমণ্ডল বানিয়ে দেখি—আড়াই সেশনে ২৪৫ রানের টার্গেটটা লক্ষ্য ও কক্ষচ্যুত হয়ে গ্যাছে। বেত-মারা অমনোযোগী ছাত্রকে পাস করানো যায় না, যাবেও না। প্রিভিউ-রিভিউ, টক-শো ইত্যাদি সবকিছুই আকাঁড়া চালের সংস্কৃতি মাত্র। অভ্যাসের দাসত্ব আর দাসত্বের অভ্যাস: মুদ্রার এপিঠ-ওপিঠ!বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের লোডশেডিং কোনো বোদ্ধার পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি আস্তিকই হোন, আর নাস্তিকই হোন (ক্রিকেটার্থে)! বোধগম্যতার প্রশ্নে উভয়েই যখন সমান্তরালে দাঁড়ান, তখন এমনটি উচ্চারণ করতেই হয়।১৭ নভেম্বর (শনিবার) মিরপুরে যা ঘটল, তাতে একটা বিশ্বাসই দৃঢ়তর হলো: বাংলাদেশ প্রথম ইনিংসে হাজার রান করলেও দ্বিতীয় ইনিংসে লোডশেডিংয়ে পড়বেই। দ্বিতীয় ইনিংসে চিরকালই ওরা নার্ভাস বড়ি সেবন করে। নাভিমূল, বুকের ধড়পড়ানি এবং রক্তচাপ এতই বেড়ে যায় যে দীর্ঘ ৪০ বছরের ঘোড়ারোগটি থেকে এদের মুক্তি অত সহজ নয়। এককথায় (নানা ব্যাখ্যায়) এরা ওই পরাভবেরই শিকার। মাটিতে স্বপ্ন এখনো অর্ধরোপিত, বাস্তবের চারা সমান্তরাল শক্তির পদভারেই শেষ। ক্যারিবীয়দের শক্তি এখনো রিচার্ডস-রবার্টসদের থেকে দূরে সনাতনী-ভারতীয়দের কাঁধে বসে চন্দরপল-ড্যারেনদের উপলব্ধির বোঝা ভারী করছে। বাংলাদেশকে মাপছে।দ্বিতীয় ইনিংসের পাল্লায়, যেখানে স্নায়বিক শক্তি আর আত্মবিশ্বাসের দুর্বল বন্ধুত্বটা উসকে দিলে কাজের কাজটা হয়ে যায়। ভাবতে অবাকই লাগে।এই আমাদের ক্রিকেট, এই আমাদের ঠাঁটএই খানেতে বসত করে কোলাহলের মাঠওই মাঠ তুই চাস কীএকটা বিজয় পাস কিএকটা যদি পাই—তেঁতুলিয়া-টেকনাফে লম্বা হয়ে যাই।।৫২৭ রানের জবাবে ৫৫৬ রান যারা করে, তারা ২৭৩-এ প্রতিপক্ষকে দ্বিতীয় দফায় আটকে দিয়ে আড়াই সেশনে মাত্র ১৬৭ রানেই আত্মাহুতি দ্যায়, হারিকিরি ইনিংস খেলে ৭৭ রানে হেরে যায়?—হ্যাঁ, যায়! কিন্তু তার প্রেক্ষাপট ও মাঠ-ঘাট ভিন্ন ইতিহাস লেখে। বাংলাদেশেই তা অভিন্ন।আর আমরা?বুকজলে নেমে দেখি, আমাদের জন্য, আমাদের ক্রিকেট, পায়ের পাতা ভেজাতেও কৃপণ তথা অক্ষম, অপারগ, অথর্ব, অভাবগ্রস্ত।কষ্টের ষোলো আনা পূর্ণ হতে হয়তো আর কিছুটা বাকি। সাবিনার পঙিক্তগুলো উদ্ধৃত করতে মন চাইছে: ‘বড়ই কষ্টে আমাদের পাখা মেলেছিল একদিনগ্রাম থেকে অভিবাসী পাখি হয়ে শহরে এসেছিলাম একদিন স্বপ্নেরই সন্ধানেমেঘের গর্জন, ঝড়, বৃষ্টি, তুফান আর উল্টো বাতাসেরবিপরীত গতিকে উপেক্ষা করে নির্ভয়ে নেমেছিলামদৃঢ়তার দু’পায়ে ভর করে।’পাঁচ দিনের ক্রিকেটে আমাদের সেই দৃঢ়তা নেই। আছে শুধু ব্যাটিংয়ের লোডশেডিং। স্নায়ুহীনতা।