ক্রিকেটের গান নিয়ে অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইবরার টিপু তৈরি করেছিলেন ‘ও পৃথিবী’ গানটি। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে তিনি কণ্ঠও দিয়েছিলেন। এবার সেই গানটি নিয়ে এসেছে টিপুর নতুন অ্যালবাম চাই তোমায়। প্রকাশ করেছে অগ্নিবীণা। আজ সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলা হবে। কথা হলো ইবরার টিপুর সঙ্গে। কত বছর পর আপনার একক অ্যালবাম এসেছে?প্রথম একক অ্যালবাম চেনা অচেনা এসেছিল ২০০৫ সালে। ছয় বছর পর এসেছে দ্বিতীয়টি, চাই তোমায়। আড়াই বছর ধরে অ্যালবামটির কাজ করছি। একেবারেই আধুনিক মেলোডি ধাঁচের গান করেছি। হিপহপ, হিন্দুস্তানি শাস্ত্রীয় এবং সুফি ঘরানার গানও গেয়েছি। মিউজিকের ক্ষেত্রে পাশ্চাত্যের সঙ্গে একটা মিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি। এখানে ‘ও পৃথিবী’ গানটি রাখার কারণ কী?বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি করেছিলাম। এখানে আমার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছিলেন অর্ণব, বালাম, মিলা, এলিটা, কণা, রিজভি ওয়াহিদ ও সাব্বির। অনেকেই গানটির প্রশংসা করেছেন। জানতে চেয়েছেন, কীভাবে তাঁরা গানটি সংগ্রহ করতে পারেন। সবার আগ্রহ আর গানটিকে সারা দেশে ছড়িয়ে দিতে অ্যালবামে রাখার সিদ্ধান্ত নিয়েছি।অ্যালবামে দেখেছি ১৩টি গান রয়েছে। সাধারণত সব অ্যালবামে ১০টির বেশি গান পাওয়া যায় না।এই অ্যালবামের জন্য অনেকগুলো গান করেছি। শেষ পর্যন্ত ১৮টি নির্বাচন করি। গানগুলো বিভিন্ন এফএম রেডিওতে অপ্রকাশিত হিসেবে সম্প্রচার করা হয়। এফএম রেডিওগুলোর চাহিদা, বন্ধু ও কাছের মানুষদের আগ্রহের কারণে শেষ পর্যন্ত ১৩টি গান চূড়ান্ত করেছি। নতুন কী কাজ করছেন?ইভ টিজিং নিয়ে গান করেছি। ‘বন্ধ করো ইভ টিজিং, আর নয় নির্যাতন’ শিরোনামের গানটির কথা লিখেছেন মাহবুবুল আলম। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছি। সামিয়া জামানের ছেলেটি ছবির সূচনা সংগীত এবং স্বপন আহমেদের লালটিপ ছবির আবহসংগীতের কাজ করছি। লালটিপ ছবির শিরোনাম গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি।