ক্রিস গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রচালিত হয়ে বল আসছে আর তিনি মেরে চলেছেন। অবশ্য শুধুই মারকুটে ছিলেন, এমন নয়। বরং একটা সময় খেলেছেন সামলে-সুমলে। তাঁর চোখের সামনে হয়তো ভাসছিল ব্রায়ান লারার সেই অমোঘ অপরাজিত ৪০০! না, পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ৬৬৫ মিনিট ৪৩৭ বল ৩৪টি চার আর ৯ ছক্কার ইনিংসটা শেষ পর্যন্ত আটকে গেছে ৩৩৩ রানে। তার পরও এই ইনিংস দিয়েই ব্র্যাডম্যান-লারাকে ছুঁয়ে ফেললেন ক্রিস গেইল। ছুঁলেন বীরেন্দর শেবাগকেও। ক্রিকেটের এত দীর্ঘ ইতিহাসে ক্যারিয়ারে দুটো ট্রিপল সেঞ্চুরি যে করতে পেরেছেন এই চারজনই।